বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো টিকিট কিনতে অথবা বুকিং করতে হলে এখন থেকে ০২৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩,০১৭৭-৭৭১৫৬১৪,০১৭৭৭-৭১৫৬১৫,০১৭৭৭-৭১৫৬১৬ নম্বরে ফোন করা যাবে। টিকিটের মূল্য বিকাশ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। কেনার পর যাত্রীরা টিকিটের কপি ই-মেইল, হোয়াটসআপ, ভাইবার কিংবা ইমোতে পেয়ে যাবেন।
আন্তর্জাতিক রুটের টিকিট কিনতে হলে যাত্রীরা তাঁদের পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে এ সুবিধা পাওয়া যাবে। মোবাইল অথবা ফোনের মাধ্যমে টিকিটের এসব সুবিধা সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া যাবে।
